NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সিকিমে নজিরবিহীন তুষারপাত : ১ হাজার ৪০০ পর্যটক উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ এএম

>
সিকিমে নজিরবিহীন তুষারপাত : ১ হাজার ৪০০ পর্যটক উদ্ধার

ভারতের উত্তর সিকিমে টানা তুষারপাতের ঘটনায় আটকে পড়া ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। রোববার সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে ভয়াবহ তুষারপাতের কারণে গ্যাংটক থেকে মনগানের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর আগে, গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমের বাসিন্দারা। এরপর আরও কয়েক দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়।

বর্তমানে ওই এলাকার তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেখানে ঘুরতে যাওয়া অনেক পর্যটক আটকে পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম বলছে, নজিরবিহীন এই তুষারপাতের ঘটনায় গত ২৫ মার্চ পর্যন্ত ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পর্যটকদের অনেককে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। সমতল থেকে প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে সামরিক বাহিনী।

এছাড়া উত্তর সিকিমের বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যদের চলাচলের সুবিধার জন্য তুষার পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ত্রিশক্তি শেপার্স ও বিআরওর যৌথ উদ্যোগে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তুষার সরিয়ে ফেলা হচ্ছে। এর মাঝেই রোববার সিকিমের বিভিন্ন এলাকায় আবারও তুষারপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।