NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কুরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫২ এএম

>
কুরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবধারী বিচারক হয়েছেন অ্যাটর্নি নাদিয়া কাহাফ। তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআন হাতে তিনি শপথ নিয়েছেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি। স্থানীয় মিডিয়া অনুসারে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসাবে কাজ করবেন।

যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এটি মার্কিন মুসলিমদের নাগরিক অধিকার সংস্থা, যেখানে কাহাফ এখন চেয়ারওম্যান হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অফ প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।