NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত সাংবাদিক


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৮ এএম

ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত সাংবাদিক

ঢাকা: চকবাজারে ঐতিহ্যবাহী ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু পুলিশের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত। তিনি বলেন, চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় সিভিল পোশাকে এসি জিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।

এদিকে গায়ে হাত তোলার বিষয়টি অস্বীকার করে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদ বলেছেন, মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কারো গায়ে হাত তোলা হয়নি।