NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

পানিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩০ পিএম

>
পানিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচরণের প্রমাণ এর আগেও একাধিকবার দেখেছে দেশবাসী। আজ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তার আরও একটি মানবিক আচরণের সাক্ষী হলো পুরো দেশ। 

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভার মঞ্চ তৈরি করা হয় পদ্মা সেতুর আদলে। মঞ্চে সেতুকে আরও জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় নৌকাও। মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য তখন প্রায় শেষের দিকে। ঠিক তখনই ঘটে ঘটনাটি। এ সময় পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকে মঞ্চের দিকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলেও মঞ্চের সামনে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা মানা করেন। এরপর ওই কিশোরী সাঁতরে মঞ্চের কাছে চলে যায়।

বক্তব্য শেষের পর প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করছেন দলটির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যান পুলিশের নারী সদস্যরা। পুরো আলাপচারিতা তখন বিভিন্ন টেলিভিশনে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখে দেশবাসী। এরপর ওই ভিডিওর একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল আলোচনা। যেখানে অনেকেই প্রধানমন্ত্রীর মানবিক আচরণের প্রশংসা করেন। তবে একটি অংশ অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর জনসভাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এ রকম নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে একটি কিশোরী প্রধানমন্ত্রীর এতোটা কাছে যেতে পারল তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও অধিকাংশ মানুষই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন।