NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১২ এএম

>
লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ

লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন খলিস্তানপন্থিরা। পুলিশ তৎপর থাকায় বুধবার জড়ো হওয়া খলিস্তানপন্থি জনতা সোমবারের মতো হাইকমিশনের দপ্তরে ঢুকে ভাঙচুর করতে পারেনি।

বুধবার স্থানীয় সময় সকালে মধ্য লন্ডনের ভারতীয় হাইকমিশনের (ইন্ডিয়া হাউস) সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড। ব্যারিকেডে ঘিরে ফেলা হয় ভবনের চারদিক। পঞ্জাবের খলিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংহের অনুগামীদের হামলার খবর পেয়েই নিরাপত্তা বাড়ায় দেশটির প্রশাসন। বুধবার হাজার দুয়েক খলিস্তানপন্থি জড়ো হন ‘ইন্ডিয়া হাউস’-এর সামনে। 

 

সোমবার দুপুরে ইন্ডিয়া হাউসের উপর থেকে জাতীয় পতাকা খুলে নিয়ে খলিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সমর্থকরা। এর পরেই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করেছিল ভারত। এর পর বুধবার সকালে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়।