NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফেক নিউজ গণতন্ত্রকে ধ্বংস করতে পারে : ভারতের প্রধান বিচারপতি


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩১ এএম

>
ফেক নিউজ গণতন্ত্রকে ধ্বংস করতে পারে : ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, ফেক নিউজ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সত্য ও মিথ্যার মধ্যে ব্যবধান দূর করতে হবে। ভুয়া খবর গণতন্ত্রকে বিব্রত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।

বুধবার (২২ মার্চ) ‘রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিজের ভাষণে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। খবর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন তিনি। বিভিন্ন অপরাধমূলক মামলায় যেভাবে ‘মিডিয়া ট্রায়াল’ হয় তা নিয়েও প্রচ্ছন্ন বার্তা দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, কোর্ট রায় দেওয়ার আগেই মিডিয়া ঠিক করে ফেলে দোষী কে!

প্রধান বিচারপতি বলেন, নিরপরাধদের অধিকার লঙ্ঘন না করে জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া মিডিয়ার কাজ। দায়িত্বশীল সাংবাদিকতা সত্যের আলোকবর্তিকা এবং এটি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় সাংবাদিকদের তাদের প্রতিবেদনে নির্ভুলতা, নিরপেক্ষতা এবং নির্ভীকতা বজায় রাখতে হবে।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গণতন্ত্রের প্রাণবন্ততা আপস হয়ে যায় যখন সংবাদপত্রকে তার কাজে বাধা দেওয়া হয়। ভারতের প্রধান বিচারপতি বলেন, তাই সংবাদপত্রকে স্বাধীন থাকতে হবে এবং সাংবাদিকের পদ্ধতির সঙ্গে মতানৈক্য যেন ঘৃণা বা সহিংসতায় পরিণত না হয়।