NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পদ্মা সেতু নিয়ে যা বললেন জায়েদ খান ও নিপুণ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪০ এএম

>
পদ্মা সেতু নিয়ে যা বললেন জায়েদ খান ও নিপুণ

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রমত্তা পদ্মা জয়ের আনন্দ ছড়িয়ে গেছে দেশবাসীর মনে। ঐতিহাসিক এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত দেশের তারকারাও। কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, কেউ ভিডিও বার্তার মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তবে অনুষ্ঠানে যাওয়ার আগেই তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। পদ্মা সেতুর নিচে তোলা একটি ছবি শেয়ার দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার টাকায় আমার পদ্মা সেতু। আনন্দিত এবং গর্বিত। এমন ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে একজন আমন্ত্রিত অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণও। বিটিভির একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘পদ্মা সেতু, স্বপ্নের অবিস্মরণীয় বাস্তবতা। লক্ষ্য যদি স্থির থাকে, সততা, দৃঢ়তা, নিষ্ঠা, সাহসিকতা, অবিচল আত্মবিশ্বাস মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। এমনই এক শাশ্বত বার্তা দিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য।’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অনেক তারকা অংশ নিয়েছেন। এই তালিকায় আছেন সুবর্ণা মুস্তাফা, রিয়াজ, ফেরদৌস, তারিন, নিপুণ, শমী কায়সার, আফসানা মিমি, কবির বকুলসহ আরও অনেকে।