NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

র‌্যাব ডিজি পদক পেলেন ৮৫ জন


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১০ এএম

র‌্যাব ডিজি পদক পেলেন ৮৫ জন

ঢাকা: বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক পদক পেয়েছেন বাহিনীর ৮৫ জন সদস্য। এ ছাড়া এবার প্রথম ডগ স্কোয়াডের কোনো কুকুরকে পদক দেওয়া হলো।

আজ সোমবার রাজধানীর উত্তরার কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে অভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদেরকে পদক পরিয়ে দেন র‌্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে র‌্যাব ডিজি শহীদ র‌্যাব সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

র‌্যাব জানিয়েছে, গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের উদ্ধার কার্যক্রমে র‌্যাব ফোর্সের সদস্যদের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা তিনজনের মৃতদেহের অবস্থান শনাক্ত করে। এর স্বীকৃতিস্বরূপ চিতা ডগটিকে বীরত্বপূর্ণ কাজের জন্য র‌্যাব ডিজি বিশেষ সম্মাননা পদকে ভূষিত করেছেন।

বাংলাদেশে জন্ম নেওয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর। এবারই প্রথম র‌্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর র‌্যাব ডিজি পদকে ভূষিত হলো।