NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চার বোনের ‘এক ভাই’ ছোটন


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ০৯:৪৪ পিএম

>
চার বোনের ‘এক ভাই’ ছোটন

টুর্নামেন্ট শুরুর আগে ফটোসেশন। পাঁচ অধিনায়ক এক সঙ্গে ছবি তুললেন। এবার কোচদের পালা। পাঁচ কোচের মধ্যে চারজন নারী, একজন পুরুষ। সংবাদ সম্মেলন কক্ষে খানিকটা রসিকতা হচ্ছিল এ সময়। একমাত্র পুরুষ বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনও ঠাট্টার সুরে বলেন, 'চার বোনের এক ভাই’।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনকেই অনুর্ধ্ব পর্যায়েও কোচিং করাতে হয়। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে সিনিয়র ও জুনিয়র নারী দলের মধ্যে কোচের ভিন্নতা থাকে। তবে বাংলাদেশে এক ছোটনকেই সব সামলাতে হয়।

কমলাপুর স্টেডিয়ামে সাফ অ-১৭ টুর্নামেন্ট যখন চলবে ঠিক সেই সময় তাকে অনুশীলন করাতে হবে সাবিনাদেরও। কারণ এপ্রিলের প্রথম সপ্তাহেই অলিম্পিকের বাছাই পর্ব মিয়ানমারে। অনেক সময় এক সঙ্গে তিন দলকেও অনুশীলন করাতে হয় ছোটনকে। ছোটনের সঙ্গে লিটু,অনন্যারাও সমান পরিশ্রমই করেন।

একাধিক দল নিয়ে কাজ করলেও সম্মানী অবশ্য খুব বেশি পান না নারী দলের কোচরা। সাফ অ-১৭ টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ কোচ ছোটনই। দক্ষিণ এশিয়ায় তার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বেশ কয়েকবার। এবারও দেখাতে চান কিন্তু রাশিয়াকেই সামান্য সমীহ তার,‘ আমরা ঘরের মাঠে শিরোপার জন্যই নামব। রাশিয়া অত্যন্ত ভালো দল।’ 

ভারতের কোচ পিভি পিয়া মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে তিনি দলকে জর্ডানের সঙ্গে ম্যাচ খেলিয়েছেন। দুই মাসের বেশি প্রস্তুতি এই টুর্নামেন্টের জন্য। তিনিও ট্রফিতে চোখ রাখছেন, 'আমরা এই দলটি গড়েছি মূলত আগামী বিশ্বকাপ খেলার জন্য ( অ-১৭)। এই টুর্নামেন্ট থেকে সেই লক্ষ্য তৈরি করেছি।' নেপাল গত নভেম্বরে সাফ অ-১৫ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়ন দলেরই নব্বই শতাংশ খেলোয়াড় নেপালে। কোচ ভগবতী শিরোপার দৌড়ে স্বাগতিকদেরও রাখলেন, 'রাশিয়া এই টুর্নামেন্টে আসায় আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। ভারত ও বাংলাদেশ শিরোপার দাবি রাখে।'

অংশগ্রহনকারী পাচ দলের মধ্যে একমাত্র ভূটানের কোচ লাগাওয়ার কন্ঠ খানিকটা মৃদু,‘ আমাদের প্রত্যাশা উচু কিন্তু আমরা ভালো খেলে জিততে পারলেই খুশি।'