NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

পাকিস্তানে না হলে এশিয়া কাপ শ্রীলঙ্কায় চান শোয়েব আখতার


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৬ এএম

>
পাকিস্তানে না হলে এশিয়া কাপ শ্রীলঙ্কায় চান শোয়েব আখতার

আর কয়েক মাস পর মাঠে গড়াবে এশিয়া কাপ। কিন্তু এখনও এর আয়োজন নিয়ে জটিলতা দূর হয়নি। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে খেলতে যেতে আপত্তি ভারত দলের। আবার পাকিস্তানও টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত যদি ভেন্যু বদলেই যায়, তাহলে আসরটি শ্রীলঙ্কায় দেখতে চান শোয়েব আখতার। 

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা টুর্নামেন্টটির ষোড়শ আসর। এরপর ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের আসরটি হবে ওয়ানডে সংস্করণের। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশ পাকিস্তানে যেতে চায় না ভারত। তাই আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আলোচনা চলছে। যদিও এতে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানে টুর্নামেন্টটি হোক, খুব করেই চান শোয়েব। তবে শেষ পর্যন্ত পরিবর্তন আসলে, শ্রীলঙ্কাকে যোগ্য আয়োজক হিসেবে দেখছেন তিনি। 

'আমি চাই এশিয়া কাপ পাকিস্তানে হোক। যদি কোনো কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে শ্রীলঙ্কার টুর্নামেন্টটি আয়োজন করা উচিত।'

এশিয়া কাপের কোনো সংস্করণের ফাইনালে এখন পর্যন্ত দেখা হয়নি ভারত-পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও কখনও মুখোমুখি হয়নি তারা। 

টুর্নামেন্টটি যেখানেই হোক, ভারত-পাকিস্তানের ফাইনাল দেখতে মুখিয়ে আছেন শোয়েব। সঙ্গে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলকে দেখতে চান। তিনি বলেন,  'এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই আমি।'