NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফের আইন ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০২:৪০ এএম

>
ফের আইন ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আবারও আইন ভেঙে পুলিশের তোপে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়ম ভাঙতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। 

দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনো ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল সেটি। কিন্তু পার্কের নিয়ম হলো সেখানে কেউ কুকুর নিয়ে গেলে সেটির গলায় লেস থাকা বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম মানেননি ঋষি।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে এক নারীকে পার্কের নিয়মাবলী জানান। পরে কুকুরটির গলায় লেস বাঁধা হয়। ধারণা করা হচ্ছে, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। 

এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় কটাক্ষের শিকার হয়েছেন ঋষি। এর আগেও গাড়িতে সিট বেল্ট না পরার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে।