NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রায় গোপনে বাগদান হলো গৌতম আদানির ছেলের


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৪ এএম

>
প্রায় গোপনে বাগদান হলো গৌতম আদানির ছেলের

টালমাটাল ভারতের অন্যতম ধনী গৌতম আদানির সাম্রাজ্য। উঠেছে একের পর এক কারচুপির অভিযোগ। তার মধ্যেই আদানি পরিবারে খুশির হাওয়া। অনেক দিন পর বিয়ের সানাই বাজতে চলেছে আহমেদাবাদের নবরংপুরায় আদানি হাউসে।

রোববার (১২ মার্চ) বাগদান হয়ে গেল গৌতমের ছেলে জিৎ আদানির। গৌতমের দুই ছেলে করন ও জিৎ। ছোট ছেলে জিতের বাগদান হলো বেশ চুপিসারে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পাত্রীর নাম দিভা জৈমিন শাহ।

ঘরোয়া অনুষ্ঠানেই আংটি বদল করেছেন দিভা আর জিৎ। অনুষ্ঠানের একটি মাত্র ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবি দেখে যদিও অনুষ্ঠানে কতটা জাঁকজমক হয়েছে, তা বোঝা যায়নি।

ছবিতে দেখা গেছে, হালকা প্যাস্টেল নীল রঙের লেহঙ্গা পরেছেন দিভা। সঙ্গে ওই রঙের ওড়না। লেহঙ্গা আর ওড়নার পারে ঘন জরির কাজ। দিভার গলায়, কানে হিরের গয়না।

দিভার সঙ্গেই রং মিলিয়ে কুর্তা, পাজামা পরেছেন জিৎ। কুর্তার উপর জওহর কোট। জওহর কোটে ম্যাট জরির কাজ।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সে পড়াশোনা করেছেন জিৎ। পড়াশোনা শেষ করে ২০১৯ সালে গৌতম আদানির সংস্থায় যোগ দিয়েছেন।

জিৎ এখন আদানি গ্রুপের ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট। আদানি গ্রুপের ওয়েবসাইটে লেখা রয়েছে, জিৎ এখন স্ট্র্যাটেজিক ফিনান্স, ক্যাপিটাল মার্কেট, রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স পলিসির বিষয়টি দেখছেন।

ওয়েবসাইটে আরও লেখা হয়েছে, জিৎ এখন আদানি গোষ্ঠীর বিমানবন্দর ব্যবসা সামলাচ্ছেন। আদানি ডিজিটাল ল্যাবও সামলাচ্ছেন তিনি।

জিতের হবু স্ত্রী দিভাও নাকি কম যান না। দিভার বাবার হিরের ব্যবসা রয়েছে। নাম জৈমিন শাহ। তার সংস্থার নাম সি দিনেশ অ্যান্ড কো-প্রাইভেট লিমিটেড। মূলত মুম্বাই ও সুরাতেই ব্যবসা করে দিভার বাবা জৈমিন। সহযোগী চিনু দোশির সঙ্গে এই সংস্থা তৈরি করেছিলেন তিনি। দিভা সেই সংস্থায় কাজ করেন কি না, জানা যায়নি।

গৌতমের বড় ছেলে করণের আগেই বিয়ে হয়েছে। তিনি এখন আদানি পোর্টজ ও এসইজেডের সিইও। তার স্ত্রী পরিধি আদানি। পরিধি আইনজীবী সিরিল শ্রফের কন্যা। পরিধি নিজেও পেশায় একজন আইনজীবী। সিরিলের একটি আইনি সংস্থা রয়েছে।

যদিও আদানি পরিবারের সদস্যদের বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না। গণমাধ্যমেও তাদের খুব একটা দেখা যায় না। আদানি পরিবারের সব আচার-অনুষ্ঠান হয় লোকচক্ষুর অন্তরালে। ছোট ছেলে জিতের বাগদান বা বিয়েতেও যে তার অন্যথা হবে না, সেটাই স্বাভাবিক। বাগদান হয়ে গেলেও কবে জিৎ-দিভার বিয়ে তা জানা যায়নি।