NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

শুরু হয়ে গেছে আইপিএলের টিকিট বিক্রি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৫২ এএম

>
শুরু হয়ে গেছে আইপিএলের টিকিট বিক্রি

ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল শুরু হতে বাকি আর মাত্র ১৭ দিন। এর মধ্যে অনেক দলই অনুশীলন শুরু করেছে। নিজেদের শহরেই খেলবে দলগুলো। তাই টিকিটের চাহিদাও থাকবে প্রচুর। এর মধ্যেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি।

গতবার গুজরাট টাইটানস আইপিএলের ট্রফি জিতেছিল। আর সেই দলের বিরুদ্ধেই চেন্নাই সুপার কিংস খেলবে প্রথম ম্যাচ। আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। সেখানে ১ লাখ ৩২ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন। তবে ধারনা করা হচ্ছে প্রথম ম্যাচে অন্তত ১ লাখ দর্শক মাঠের গ্যালারিতে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে সেই ম্যাচের টিকিটও বিক্রি হচ্ছে পুরোদমে। ২০১৯ সালের পর এ প্রথমবার ভারতের বিভিন্ন শহরে আইপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ১ এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের ম্যাচ রয়েছে। যার টিকিট মঙ্গলবার থেকেই বিক্রি শুরু হয়েছে। তারা জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। এদিকে গুজরাটের শুধু প্রথম ম্যাচেরই নয়, পরের দুইটি ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। আর সেটাই হচ্ছে আইপিএলের সব থেকে কম দামের টিকিট। আগামী ৬ এপ্রিল ইডেনে হবে প্রথম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তবে এ ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।