NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

গভীর রাতে মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০৩:৩৪ এএম

>
গভীর রাতে মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বারে বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে বন্দুক হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) রাত ১১টার পর গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামক একটি বারে এই হামলার ঘটনা ঘটে। সেলায়া এবং কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ওই বারটি অবস্থিত এবং হামলার সময় একদল সশস্ত্র লোক সেখানে ঢুকে পড়ে।

পরে তারা বারের গ্রাহক ও কর্মচারীদের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এছাড়া এখানে মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্যও রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঞ্চলে একটি শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন রয়েছে।

কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে।

অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। অবশ্য সর্বশেষ এই হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।