NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

থাইল্যান্ডে বায়ু দূষণ চরমে, হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:২০ এএম

>
থাইল্যান্ডে বায়ু দূষণ চরমে, হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে। দেশটিতে বায়ু দূষণ এতোটাই প্রকট আকার নিয়েছে যে, গত সপ্তাহে থাইল্যান্ডে প্রায় ২ লাখ লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এছাড়া রাজধানী ব্যাংককও কার্যত ক্ষতিকারক কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।

শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বায়ু দূষণের কারণে থাইল্যান্ডে প্রায় ২ লাখ লোক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এএফপি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মোটামুটি ১ কোটি ১০ লাখ মানুষের আবাসস্থল এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু গত কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং খড়সহ কৃষি-ভিত্তিক নানা জিনিস পোড়ানোর জেরে সৃষ্ট ধোঁয়ার অপ্রীতিকর হলুদ-ধূসর বায়ুতে শহরটি আচ্ছন্ন রয়েছে।

থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের মতে, বায়ু দূষণের ফলে বছরের শুরু থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আর মধ্যে প্রায় ২ লাখ মানুষ শুধুমাত্র গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন।

থাই জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের চিকিৎসক ক্রিয়াংক্রাই নামথাইসোং গত বুধবার শিশু ও গর্ভবতী নারীদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সেসময় তিনি জানান, যারাই ঘরের বাইরে যাবেন তাদের উচিত দূষণ বিরোধী উচ্চ মানের এন৯৫ মাস্ক পরা।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে ব্যাংককে বায়ু দূষণ চরমে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেসময় শহর কর্তৃপক্ষ লোকেদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছিল।