NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৩২ পিএম

>
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনো চলমান। এর মধ্যেই তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে রোববার সকালে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিন তিনেক পর আগামী ১৮ মার্চ আইরিশদের মুখোমুখি হবে টিম টাইগার্স। 

এদিকে, আজ (শনিবার) আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। 

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম-আপ ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। যা মাঠে গড়াবে সকাল দশটা থেকে।

ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১৮ মার্চ প্রথম ওয়ানডে দুপুর ২টা সিলেট
২০ মার্চ    দ্বিতীয় ওয়ানডে দুপুর ২টা সিলেট
২৩ মার্চ  তৃতীয় ওয়ানডে দুপুর আড়াইটা সিলেট

টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ সময়  ভেন্যু
২৭ মার্চ প্রথম টি-টোয়েন্টি দুপুর ২টা চট্টগ্রাম
২৯ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি দুপুর ২টা চট্টগ্রাম
৩১ মার্চ  তৃতীয় টি-টোয়েন্টি দুপুর ২টা চট্টগ্রাম