NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অভিনয়ে সেরার শিরোপা নিলেন যারা


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ০৬:৪১ এএম

>
অভিনয়ে সেরার শিরোপা নিলেন যারা

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ঢালিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

 

শ্রেষ্ঠ অভিনেতা (যৌথভাবে) : সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির (রাতজাগা ফুল)

শ্রেষ্ঠ অভিনেত্রী (যৌথভাবে) : আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা : এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী : শম্পা রেজা (পদ্মপুরাণ)

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা : মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)

কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা : প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)

শ্রেষ্ঠ শিশুশিল্পী : আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)

পুরস্কার হিসেবে নির্বাচিত সবাইকে দেয়া হয়েছে  ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন নির্ধারিত পরিমাণ সম্মানী ও সম্মাননাপত্র। আজীবন সম্মাননার জন্য ৩ লাখ, শ্রেষ্ঠ পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য ২ লাখ এবং অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয় ১ লাখ টাকা করে।

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য গত বছরের ১৬ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল।