NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

যা জানাল সুলতান’স ডাইন


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৬:১৯ পিএম

যা জানাল সুলতান’স ডাইন

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন তুলেছেন এক ভোক্তা। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, কাচ্চিতে খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হচ্ছে। তবে সুলতান’স ডাইন বলছে, এসব অভিযোগ সত্য নয়। মাংস নিয়ে ল্যাবে পরীক্ষার দাবি জানান তারা।

সুলতান’স ডাইনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশরাফুল আলম বলেন, ‘তারা সরাসরি এসে খাবারটা নিয়ে যান। তারা একটি ব্যাংকে কর্মরত। সাতটা হাফ কাচ্ছি নিয়ে যান এখান থেকে। নিয়ে যাওয়ার আধাঘণ্টা থেকে ৪০ মিনিট পর তারা ফোন করে বিষয়টি আমাদের জানান। ফোন দিয়ে আমাদের একজনের সঙ্গে খারাপ ব্যবহারও করেন। তারা ফোন করে বলেন, ‘আপনারা বাটপাড়ি ব্যবসা করেন, খারাপ ব্যবসা করেন। আপনারা এই ধরনের খাবার কিভাবে দেন।’ আমি তাদের সঙ্গে কথা বলি। তারা (যারা কাচ্চি নিয়ে গিয়েছিলেন) আমাকে বলেন, ‘ওই ব্যাটা, তরা বাটপাড়ি ব্যবসা করস। তরা খাবারে এসব দেস।’ আমি তাকে জিজ্ঞেস করি কী দেই? তারা বলেন, ‘তরা হাতি-ঘোরা কী দেস! বিড়ালের মাংস দেস।’ বিষয়টি আমি তাদের বুঝিয়ে বলি। আমি তাকে বলি, ‘আপনারা চাইলে আমাদের রান্নাঘর পরিদর্শন করতে পারেন। এসে দেখেন আমরা কিভাবে খাবারটা প্রক্রিয়া করি।’ 

সুলতান’স ডাইনের এই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরো বলেন, ‘আমাদের খাসিগুলো ছয় কেজি থেকে সাড়ে ছয় কেজি, আট কেজি বা ৯ কেজি ওজনের হয়ে থাকে। এর বেশি হতে পারে না। কারণ খাসি এর থেকে বেশি বড় হলে গোশত সিদ্ধ হবে না। এমন বেশি ওজনের খাসি দেওয়া যাবে না। আমাদের ম্যানেজমেন্ট থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

যারা কাচ্চি নিয়ে গিয়েছিলেন তাদের আবার খাবার পাঠানোর ব্যবস্থা করে সুলতান’স ডাইন- এমনটি জানিয়ে আশরাফুল আলম অভিযোগ করে বলেন, খাবার নিয়ে যেতে যেতেই আবার ফোন করে তারা। তারা আমাকে হুমকি দেয়। বলে, ‘আমি কী এটা ভাইরাল করে দেব। র‌্যাবকে ফোন করে কি ধরিয়ে দেব?’ 

আশরাফুল আলমের দাবি, ‘খাবার নিয়ে কিছুক্ষণ পরে সেখানে যান আমাদের কয়েকজন। যাওয়ার পর তারা কয়েকজন মিলে আমাদের লোকদের টর্চার করেন। সেখানে আমিও যাই। গিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তাদের বলি, আপনারা চাইলে মাংসাটা ল্যাবেও পরীক্ষা করাতে পারেন। কিন্তু তারা আমাদের চাপ দিতে থাকেন।’

যারা কাচ্ছি নিয়ে গিয়েছিলেন তারা টাকা দাবি করেন জানিয়ে আশরাফুল আলম বলেন, “তারা আমাকে র‌্যাব-দুদকের হুমকি দেখায়। তারা আমাকে যুবলীগের হুমকি দেখায়। একজন মহিলা এসে বলছেন, ‘র‌্যাবকে খবর দেওয়া হয়েছে। র‌্যাব আসছে। এদেরকে ধরিয়ে দেও।’ তারপর আমাকে তাদের বাসার নিচে যেতে বলেন, নিচে যাওয়ার পর একজন আমাকে বলেন, ‘কী করবেন এখন বলেন?’ আমি তাকে বলি, কী করতে হবে বলেন, সেটা আমি করব। তখন তিনি বলেন, ‘১০ হাজার টাকা দেন।’ আমি তাকে বললাম, ১০ হাজার টাকা দেব কেন ভাই? আমি খারাপ খাবার দিয়েছি? আমি যদি বিড়ালের মাংস দিয়ে থাকি সেটা বলেন? প্রমাণ করেন! আমি তো টাকা দেব না।’ ” 

কয়েকজন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে জানিয়ে সুলতান’স ডাইনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশরাফুল আলম বলেন, ‘ইজ্জতের ভয়ে আমি চলে আসি। তারপর ম্যানেজারকে জিম্মি করে রাখে। একটি ক্লাবে আটকে রেখে আমাদের ফোন করে। সন্ধ্যার দিকে তারা ম্যানেজারকে ছেড়ে দেয়। আমরা এ নিয়ে কিছু বলিনি। এই ঘটনার পর আমাদের নামে দুর্নাম ছড়ানো হচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’