NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই : ফায়ার সার্ভিস


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ এএম

>
ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই : ফায়ার সার্ভিস

গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, উদ্ধার করা মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। যা মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দেবে।  

মরদেহ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বপনের ভাই তানভীর হাসান।

তানভীর হাসান বলেন, গত ৭ মার্চ ঘটনার পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আজ আমার ভাইকে পেলাম ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। আমার ভাই একটি স‍্যানেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত।

সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।