NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বলিউডে বাঙালি নায়িকা তনুশ্রী, জুটি বাঁধছেন সানির সঙ্গে


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০১:৫২ পিএম

>
বলিউডে বাঙালি নায়িকা তনুশ্রী, জুটি বাঁধছেন সানির সঙ্গে

বলিউড নামক প্ল্যাটফর্মে পা রাখলেন আরও এক বাঙালি নায়িকা, নাম তনুশ্রী চক্রবর্তী। রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়দের তালিকায় যুক্ত হলো তার নাম। সেখানে তিনি জুটি বাঁধছেন সানি দেওলের সঙ্গে।

নিজের প্রথম হিন্দি সিনেমায় তনুশ্রীকে দেখা যাবে সানির স্ত্রীর চরিত্রে। সানি মানেই যে ‘অ্যাকশন’, তা বলার অপেক্ষা রাখে না। নতুন সিনেমায় তার ব্যতিক্রম ঘটছে না বলে জানিয়েছে সূত্র। তার পাশাপাশি পর্দায় অ্যাকশনে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও। 

জানা গেছে, যোধপুর, উদয়পুরে হচ্ছে সিনেমার শুটিং। এরইমধ্যে শুটিং প্রায় শেষ পর্যায়ে। তবে সিনেমার বিষয়ে কোনো তথ্যই দেননি নায়িকা। তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।  

বাংলার অভিনেতা-অভিনেত্রীদের বলিউডের যাত্রা এই প্রথম নয়। কলকাতা থেকে মুম্বাই কিংবা দক্ষিণ, সবখানে দাপিয়ে বেড়াচ্ছেন যিশু। হিন্দি সিনেমায় নিয়মিত দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কে। 

একের পর এক সিরিজে স্বস্তিকাও বেশ এখন পরিচিত মুখ। মুক্তি পেতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি সিরিজ। সেই তালিকাতেই এবার যুক্ত হলেন তনুশ্রী।