NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

রোহিঙ্গাদের আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৩:২৭ এএম

>
রোহিঙ্গাদের আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ এশিয়ার এই অঞ্চলের অন্যত্র বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা এই সহায়তা পাবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা এই শরণার্থী সংকট সাম্প্রতিক ইতিহাসে সৃষ্ট সবচেয়ে বড়, দ্রুততম বৃদ্ধি পাওয়া সংকটগুলোর একটি।

রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল তারা। প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার পর থেকে রোহিঙ্গারা সেখানে বিস্তীর্ণ শরণার্থী শিবিরে বসবাস করছে। রোহিঙ্গাদের ওপর এই নিধনযজ্ঞ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি সৃষ্টি করেছে।

মিয়ানমারের পুরানো নাম ব্যবহার করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘নতুন এই সহায়তা তহবিল বার্মা-বাংলাদেশ সীমান্তের উভয় দিকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান চালিয়ে যেতে আমাদের মানবিক অংশীদারদের সুযোগ দেবে।’

তিনি আরও বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা জনগণকে দেওয়া মার্কিন সহায়তার মোট পরিমাণ ২১০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার সংস্থাটি এই সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।