NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘রং বরসে’ গানের ছন্দে হোলিতে মাতলেন রোহিত-কোহলিরা


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৭ এএম

>
‘রং বরসে’ গানের ছন্দে হোলিতে মাতলেন রোহিত-কোহলিরা

ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতোমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তবুও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে স্বাগতিকদের। তার আগে আহমেদাবাদে পাড়ি দিচ্ছে দু’দল। এরই এক ফাঁকে টিম বাসেই রঙের হোলি খেলায় মেতে উঠেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ফুরফুরে মেজাজেই ভারতীয় ক্রিকেটাররা নাচলেন ‘রং বরসে’ গানের ছন্দে।

বৃহস্পতিবার (৯ মার্চ) আহমেদাবাদে শুরু হবে চতুর্থ টেস্ট। সর্বশেষ ২০০৪ সালে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাদের সিরিজ জেতার সুযোগ না থাকলেও হারতে চাইবে না অজিরা। তাই চতুর্থ টেস্টে জয়ের মাধ্যমেই সফরকারী দল শেষটা রাঙাতে চায়।

তৃতীয় টেস্টে লোকেশ রাহুলের জায়গায় স্বাগতিক একাদশে ফিরেছেন শুভমান গিল। অফ-ফর্মের কারণে সমালোচিত হয়েই বাদ পড়েন রাহুল। তবে গিলও তৃতীয় টেস্টে বলার মতো কিছু করতে পারেননি। অবশ্য আড়াই দিনে শেষ হওয়া ম্যাচে কোন ব্যাটারের সেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ কম ছিল বলা চলে! তবে শেষ টেস্টে সেই রূপ বদলাতে চাইবেন তারা। গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও হোলির উৎসব থেকে নিজেদের বঞ্চিত করলেন না গিলরা।