NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নামাজে হেসে ফেললে আবার নামাজ পড়তে হবে কি?


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৯ এএম

>
নামাজে হেসে ফেললে আবার নামাজ পড়তে হবে কি?

নামাজের মাঝে হালকা হেসে ফেললে নামাজ কি ভেঙে যাবে? মানে অট্টহাসিও নয়, আবার মুচকি হাসিও নয়। মুখ থেকে শব্দ হয়নি— কিন্তু শ্বাস বের হয়ে আসে হালকা জোরে। আর আমি নিজেও কোনো প্রকার শব্দ শুনতে পাইনি, কিন্তু শ্বাস বের হওয়ার শব্দ পেয়েছি।

এই প্রশ্নের উত্তর হলো- নামাজ ভেঙে যাওয়ার অন্যতম কারণ হলো- নামাজে শব্দ করে হাসা ও কথা বলা। আর নামাজে শব্দ করে অট্টহাসি দিলে ওজুসহ ভেঙে যায়। (কানযুদ দাকায়েক : ১/১৪০)

মুআবিয়া ইবনুল হাকাম আস সুলামি (রা.) নওমুসলিম অবস্থায় নামাজে কথা বললে— রাসুল (সা.) নামাজের পর তাকে বলেন, ‘নামাজের মধ্যে কথাবার্তা ধরনের কিছু বলা যথোচিত নয়। বরং প্রয়োজনবশত তাসবিহ, তাকবির বা কোরআন পাঠ করতে হবে।’ (মুসলিম, হাদিস : ৫৩৭)

 

নামাজে যদি হাসে,তাহলে এক্ষেত্রে তিন সুরত। যদি শুধু দাঁত খুলে, হাসির আওয়াজ একেবারেই না হয়— তাহলে নামাজও ভাঙবে না। অজুও ঠিক থাকবে; এটি মাকরুহ। (ফতওয়া আলমগিরি : ১/১২; আদ্দুররুল মুখতার : ১/১৪৫)

আর যদি এতটুকু আওয়াজ হয় যে নিজে শুনতে পারে অথবা একেবারে কাছের মানুষ শুনতে পারে, তাহলে শুধু নামাজ ভেঙে যাবে। 
কিন্তু যদি এত জোরে হাসে যে, অন্যান্য লোকেরা অথবা মজলিসের লোকেরা শুনতে পারে— তাহলে নামাজ এবং অজু উভয়টাই ভেঙে যাবে। (আলমগিরি : ১/১২; আদ্দুররুল মুখতার : ১/১৪৫)

এক হাদিসে এসেছে, অন্ধ এক ব্যক্তির কুপে পড়ে যাওয়ার উপক্রম দেখে নামাজে কিছু সাহাবি হেসেছিল, আল্লাহর রাসুল (সা.) বলেছেন যে— যারা হেসেছে, তারা যেন নামাজ আবার আদায় করে। (মুসান্নাফ আবদুর রাজ্জাক : ০২/৩৭৬)

এক বর্ণনায় এসেছে, অট্টহাসি বলা হয়— যেটা নিজে ও আশেপাশের লোকেরা শুনতে পারে; দাঁত প্রকাশ পাক বা না পাক। (মাজমাউল আনহুর : ০১/২০)

সুতরাং প্রশ্নে উল্লেখিত সুরতে যেহেতু হাসির কোনো শব্দই হয়নি, তাই নামাজ ভেঙে যাবে না; তবে এহেন কাজ মাকরুহ বলে সাব্যস্ত হবে।