NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর যুগান্তকারী জনসভা হবে : পরশ


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০২:৫০ এএম

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর যুগান্তকারী জনসভা হবে : পরশ

ঢাকা: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেন। এই বিভাগের মানুষ তাকে বরণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমাদের ধারণা, এটিই হবে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী জনসভা, যা আগে কেউ করতে পারেনি।’

সোমবার দুপুরে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘ময়মনসিংহের সাথে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক রয়েছে। ময়মনসিংহসহ আশপাশের জেলাগুলো আওয়ামী লীগের ঘাটি এবং এখানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বি।’ 

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির প্রধান প্রতিপক্ষ না, তাদের প্রধান প্রতিপক্ষ এদেশের আপামর জনগণ। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না। তাদের সকল আক্রোশ, সকল হিংসা এদশের মানুষের জন্য।’ 

‘আওয়ামী লীগ সরকার মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়েনের যোগ্যতা রাখে। এই যোগ্যতা শুধু বঙ্গবন্ধু কন্যারই আছে। শেখ হাসিনা ছাড়া দক্ষতা-সক্ষমতা যোগ্যতা আর কারও নেই’,- বলেন যুবলীগ চেয়ারম্যান।

বর্ধিতসভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ ছাড়াও ময়মনসিংহ জেলা, মহানগর, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।