NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে বাড়িতে আগুন, দুই শিশুসহ নিহত ৫


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০৬ এএম

>
নিউইয়র্কে বাড়িতে আগুন, দুই শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালিতে একটি বাড়িতে আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর চারটার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুনের খবর পাওয়া যায়। রকল্যান্ড কাউন্টির ফায়ার কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে খবর পেয়ে পুলিশসহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, ‘বিল্ডিংটিতে প্রবেশের জন্য অসংখ্য প্রচেষ্টা চালানো হলেও পরিস্থিতি ভালো ছিল না এবং যার কারণে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও তারা ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে পারেনি। পরে নিহতদের মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়; নিহত তিনজনকে বাড়ির দ্বিতীয় তলায় এবং দু’জনকে প্রথম তলায় পাওয়া যায়।

কিয়ার বলেন, আগুনে ওই বাড়ির কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী আহত হয়েছেন এবং তাকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের সময় আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য আহত ওই পাঁচ ব্যক্তির বর্তমান অবস্থা অজানা বলে কর্তৃপক্ষ জানালেও তাদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা বলা হয়নি। এছাড়া অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কতজন লোক ছিল তা স্পষ্ট নয় বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

কিয়ার বলেন, আগুন ছড়িয়ে পড়লে এক পুরুষ দ্বিতীয় তলার পেছনের জানালা থেকে লাফ দিয়েছিলেন।

এদিকে আগুন লাগার কারণ ও উৎস তদন্ত করছে পুলিশ। স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেছেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’