NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লাল লেহেঙ্গা পরে নোরার সঙ্গে তুমুল নাচ অক্ষয়ের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৭:১৩ এএম

>
লাল লেহেঙ্গা পরে নোরার সঙ্গে তুমুল নাচ অক্ষয়ের

একের পর এক ফ্লপ সিনেমার হতাশা ঝেড়ে দর্শকের মন জয় করতে মরিয়া অক্ষয় কুমার। আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড ঘটালেন বলিউড তারকা। অ্যাটলান্টায় লাল লেহেঙ্গা পরে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নোরা ফতেহির সঙ্গে মঞ্চ মাতালেন অক্ষয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো সেই ভিডিও। গায়ে কালো ব্লেজার ও নীচে লাল লেহেঙ্গা। মঞ্চে এক ঝাঁক নৃত্যশিল্পীদের মাঝে দাঁড়িয়ে অক্ষয়।

গান শুরু হতেই মঞ্চে এসে যোগ দেন নোরা ফতেহি। তার পরনে লাল ব্লাউজ ও শর্টস। নোরা মঞ্চে আসা মাত্রেই লেহঙ্গা খুলে নাচ শুরু করেন অক্ষয়। লেহঙ্গার নিচে অবশ্য কালো প্যান্টও পরেছিলেন বলিউড তারকা।

অক্ষয়ের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। এই ছবির সাফল্য ও ছবিতে অক্ষয়ের অভিনয়ই ‘খিলাড়ি’ তকমা এনে দিয়েছিল তাকে। সেই ছবির গান ম্যায় খিলাড়ি তু আনাড়ি। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘সেলফি’। সেই ছবিতেও রয়েছে এই গানের রিমিক্স ভার্সন। ওই গানেই মঞ্চ মাতান অক্ষয় ও নোরা। নাচ শেষে একে অপরকে জড়িয়েও ধরেন দুই তারকা।

মার্চ মাসে উত্তর আমেরিকায় একাধিক জায়গায় লাইভ অনুষ্ঠান করতে চলেছে ‘দ্য এন্টারটেনার্স’। অক্ষয় কুমারের পাশাপাশি দ্য এন্টারটেনার্স নামক এই দলে রয়েছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনী রায়, অপারশক্তি খুরানা, সোনম বাজওয়া ও জারা খানের মতো অভিনেতা-অভিনেত্রীরা। 

সঙ্গে রয়েছেন জসলীন রয়্যাল, স্টেবিন বেনের মতো গায়ক-গায়িকারা। অ্যাটলান্টার পরে এ বার ডালাস, অরল্যান্ডো ও ওকল্যান্ডের মতো বিভিন্ন জায়গায় পারফর্ম করার কথা ‘দ্য এন্টারটেনার্স’ দলের। নিউ জার্সিতেও পারফর্ম করার কথা ছিল ওদের। টিকিটের চাহিদা কম থাকায় শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল‌ করার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন কর্তৃপক্ষ।