NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ছেলের জন্য চরম অশান্তিতে রচনা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
ছেলের জন্য চরম অশান্তিতে রচনা

১৫ বছরের ছেলে রৌনককে নিয়ে চরম অশান্তিতে রচনা বন্দ্যোপাধ্যায়। সেই অশান্তির কথা ‘দিদি নম্বর ১’এর মঞ্চেই বলে ফেললেন অভিনেত্রী।

প্রতি সপ্তাহেই বিশেষ কিছু পর্বে আসেন তারকা অতিথিরা। তেমনই এই সপ্তাহে অতিথি হিসাবে রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসেছিলেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। প্রতি দিন তাঁকে স্বয়ম্ভূর চরিত্রে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে দেখছেন দর্শক। সঙ্গে এসেছিলেন অভিনেতার মা-ও। সেখানেই সৌম্যদীপের মা গল্পের ছলে রচনাকে বলেন, আগে ও অনেক দুষ্টু ছিল। এখন বাড়িতে থাকলেও জানা যায় না যে ও বাড়িতে আছে। সেই কথা শুনেই ছেলেকে নিয়ে চিন্তার কথা মঞ্চেই আলোচনা করলেন রচনা।

তিনি বলেন, ঠিক কত বছর বয়স থেকে এমনটা হয় আমি সত্যিই জানতে চাই। আমার ছেলেও যে কবে এমনটা হবে। আর অশান্তি নিতে পারছি না। ১৫ বছর বয়স হলো। আর কি শান্ত হবে ও? যদিও সব কথোপকথনই হয়েছে মজার ছলে।

আগেও এই মঞ্চে ছেলেকে নিয়ে অনেক কথাই বলেছেন অভিনেত্রী। কিছু দিন আগে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চেই রৌনকের প্রেমের প্রসঙ্গ ওঠে। যা শুনে অবাক হয়ে যান অভিনেত্রী। বলেন, আমার ছেলের প্রেম আমি ভাবতেই পারছি না। ও তো এখনও ছোট। তবে সব আলোচনা নিছকই মজা। কিছু দিন আগে ছেলেকে নিয়ে কাতার বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। তার জীবনে রৌনকই যে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, তা তার বিভিন্ন পোস্টে স্পষ্ট।