NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৯ এএম

>
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্যার গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তার অবস্থা স্থিতিশীল আছে।

হাসপাতালটির একজন মুখপাত্র জানিয়েছেন, সোনিয়া বৃহস্পতিবার (২ মে) তাদের এখানে আসেন এবং পরবর্তীতে ভর্তি হন।

স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্টি সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা জানিয়েছেন, ‘জ্বর সংক্রান্ত কারণ’ নিয়ে সোনিয়া গান্ধী চেষ্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরুপ বসু ও তার টিমের অধীনে আছেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে এ বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

সোনিয়া গান্ধী ভারতের বৃহৎ ও পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৭ সালে প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন। কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান হন তিনি।

সোনিয়া দীর্ঘ সময় কংগ্রেসের সভানেত্রী থাকলেও তিনি কখনো ভারতীয় সরকারের কোনো সরকারি দায়িত্ব পালন করেননি।