NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মহামারির পর সিঙ্গাপুরে ওমরাহযাত্রী বেড়েছে ৪৫ শতাংশ


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৭ এএম

>
মহামারির পর সিঙ্গাপুরে ওমরাহযাত্রী বেড়েছে ৪৫ শতাংশ

করোনা মহামারি আসার আগের বছরগুলোর তুলনায় বর্তমানে সিঙ্গাপুরীয় ওমরাহযাত্রীদের হার ৪৫ শতাংশ বেড়েছে। সৌদির হজ্জ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এক সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে গিয়েছিলেন সৌদির হজ ও ওমরাহমন্ত্রী। বুধবার রাজধানী সিঙ্গাপুর সিটিতে দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকোবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ড. রাবিয়াহ।

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সিঙ্গাপুরের সরকারের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি সরকার। এসব ইস্যুর মধ্যে হজ ও ওমরাহ খাতও রয়েছে। প্রেসিডেন্ট হালিমা ইয়াকোবের সঙ্গে বৈঠকের সময়ই স্বাক্ষর হয়েছে এসব চুক্তি

স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে ওমরাহ ও হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবাকে অটোমেশন বা স্বয়ংক্রিয় করতে উভয় দেশের সহযোগিতাপূর্ণ ভূমিকা, হজ ও ওমরাহর ক্ষেত্রে বয়সসীমা ও নারীদের ক্ষেত্রে পুরুষ অভিভাবক সঙ্গে রাখার বাধ্যবাধকতা বিলোপ, নুসুক প্ল্যাটফরমের মাধ্যমে সিঙ্গাপুরীয় হজ ও ওমরাহযাত্রীদের ইলেকট্রনিক ভিসাপ্রাপ্তি সহজতর করা, হজ ও ওমরাহ সংক্রান্ত বিভিন্ন প্যাকেজ ও পরিষেবা বেছে নেওয়া ও সেসবের মূল্য পরিশোধের ব্যাপারটি আরও আধুনিক করা প্রভৃতি উল্লেখযোগ্য।

প্রেসিডেন্ট ছাড়াও সিঙ্গাপুরের কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছেন ড. রাবিয়াহ। সেই বৈঠকে সিঙ্গাপুরীয় যাত্রীদের জন্য দুই দেশের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।