NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি গুজব


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৩৬ এএম

>
মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি গুজব

লিওনেল মেসি তাঁর আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী সতীর্থদের সবাইকে সোনার প্রলেপ দেওয়া আইফোন উপহার দেবেন, এমন খবর আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর ছড়িয়ে পরে পুরো বিশ্বে। তবে এক দিনের ব্যবধানে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা পুরোপুরি একটি গুজব ছিল।

মেসির ঘনিষ্ট এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচারণা করার একটা কৌশল ছিল এটা।  মেসির সঙ্গে অনেক দিনের সম্পর্ক বেঞ্জামিনের। গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন তিনি। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল, মেসি ১০।

এবার মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার পর তার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাদ্যমে পোস্ট করেন বেঞ্জামিন। এ ছবি পোস্ট করার পরই মেসির তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার খবর ভাইরাল হয়। 

বেঞ্জামিন আবার এও বলেন যে মেসি তাকে অনুরোধ করেছেন তাচর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার জন্য। ওলে জানিয়েছে, আসলে মেসি বা তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্টো বেঞ্জামিন ভাইরাল হয়ে গেছেন!