NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে, জি-২০ সম্মেলনে বললেন মোদি


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:০১ এএম

>
বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে, জি-২০ সম্মেলনে বললেন মোদি

যুদ্ধ-বিগ্রহ, সামাজিক ব্যাধি, মহামারিসহ নানান সমস্যায় জর্জরিত বর্তমান বিশ্ব। যেখানে সব দেশের সব প্রতিষ্ঠানের একত্রিত হয়ে এসব সমস্যার সমাধান করার কথা— সেখানে চলছে বিরোধ আর বিভাজন।

সমস্যা সমাধানে বিশ্ব এক হতে না পারার বিষয়টির তীব্র সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে’ এবং বহুপাক্ষিক ঐক্য যে হুমকির মুখে আছে সেটি যেন তারা স্বীকার করে নেন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলন শুরুর আগে নরেন্দ্র মোদি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘গত কয়েক বছরের অভিজ্ঞতা— অর্থনৈতিক সমস্যা, জলবায়ু পরিবর্তন, মহামারি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ— পরিষ্কারভাবে দেখিয়েছে বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘যেসব ইস্যু আমরা একসঙ্গে সমাধান করতে পারব না, সেসব ইস্যু তৈরি হতে দেওয়া যাবে না।’

এদিকে জি-২০ মূলত অর্থনীতিবিষয়ক জোট হলেও এবারের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টিই আলোচনার মুখ্য বিষয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভারত চায় এ সম্মেলনে দারিদ্র বিমোচন এবং জলবায়ু অর্থায়নের বিষয়টি প্রাধান্য পাক।

বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা বলেছেন, তারা আশা করছেন যুদ্ধের মতো যুদ্ধসংক্রান্ত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা হবে।

রাশিয়ান অস্ত্র ও জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা ভারত এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সরাসরি কোনো সমালোচনা করেনি। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মোদি বলেছিলেন, ‘আমি জানি এখন যুদ্ধ করার সময় নয়।’

এদিকে গত মাসে ব্যাঙ্গালুরুতে জি-২০ জোটের অর্থমন্ত্রীরা বৈঠকে মিলিত হয়েছিলেন। কিন্তু সে সময় যুদ্ধের সমালোচনা করে রাশিয়ার বিরুদ্ধে কোনো যৌথ বিবৃতি দিতে পারেনি জোটটি।

গত বছর নভেম্বরে জি-২০ জোটের প্রেসিডেন্টরা ইন্দোনেশিয়ার বালিতে মিলিত হয়েছিলেন। সেখানেও জোটের মধ্যে থাকা বিরোধ প্রকাশ্যে এসেছিল।