NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুওং


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০২:৪৮ এএম

>
ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুওং

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভো ভ্যান থুওং। বৃহস্পতিবার (২ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।

এদিকে নির্বাচিত হওয়ার পর ভো ভ্যান দেশে দুর্নীতি দমনের অঙ্গীকার করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট পদের জন্যে ৫২ বছর বয়সী ভো ভ্যান থুওং ছিলেন একমাত্র প্রার্থী। তিনি দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৮৮টি ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বপালন করবেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ভো ভ্যান দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন। নতুন পদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতিতে ভো ভ্যান বলেছেন, তিনি দুর্নীতি ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন।

যদিও তার পূর্বসুরি নগুয়ান জুয়ান ফুক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

রয়টার্স বলছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে তার প্রথম বক্তৃতায় থুওং বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এছাড়া ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে থুওং বলেছেন, ‘আমি আমার পিতৃভূমি, জনগণ এবং সংবিধানের প্রতি সম্পূর্ণ অনুগত থাকব। এছাড়া পার্টি, রাষ্ট্র এবং জনগণের দ্বারা অর্পিত কাজগুলোও সম্পন্ন করার জন্য সচেষ্ট থাকব।’

উল্লেখ্য, ভো ভ্যান থুওং ভিয়েতনামের পলিটব্যুরোর ১৬ সদস্যের একজন এবং সর্বকনিষ্ঠ সদস্য। কমিউনিস্ট যুব সংগঠনগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করার পরে তাকে পার্টির একজন অভিজ্ঞ ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।

এছাড়া ভো ভ্যান থুওংকে দলীয় সেক্রেটারি জেনারেল নগুয়েন ফু ত্রংয়ের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ত্রং দলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবেও মনে করা হয়।