NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

এক ম্যাচেই সব শিখেছি সেটা না : শান্ত


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৮ এএম

>
এক ম্যাচেই সব শিখেছি সেটা না : শান্ত

২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল নাজমুল হোসেন শান্তর। তবে অভিষেক হওয়ার ৪ বছর পরেই এসে পেলেন প্রথম অর্ধ-শতকের দেখা। সেটাও গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। যদিও বাংলাদেশ দল ম্যাচ হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। অবশ্য শান্ত জানালেন এক ম্যাচেই সব শিখেছেন তা নয়। 

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ওয়ানডে ক্রিকেট ঠিকমতো বুঝতে পারছেন এখন। জবাবে শান্ত বলেন, ‘মাত্র একটা ম্যাচ রান করলাম। এখনই আমার মনে হয় যে এটা বলা হয় ঠিক হবে না আমি অনেক কিছু শিখে গেছি। আজকের ম্যাচেও আমার অনেক ভুল ছিল। আমি যদি ইনিংস বড় করতে পারতাম, তাহলে হয়তো আমরা ২৪০-৫০ রান করতে পারতাম। তবে হ্যাঁ, ভালো একটা ইনিংস হয়েছে। এটা আমাকে সামনের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।’ 

ডেভিড মালান শেষ পর্যন্ত ক্রিজে থেকে জিতিয়েছেন দলকে। তবে বাংণাদেশের শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারেনি কেউ। এই বিষয়ে শান্ত বলছিলেন, ‘আজকে হয়তো ক্যারি করতে পারেনি, কিন্তু অতীতে আমাদের ব্যাটাররা ইনিংস বড় করে ম্যাচ জিতিয়েছে। এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি দেখেন অবশ্যই অনেকের ভালো ভালো ইনিংস আছে যারা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আজকে হয়নি, আশা করবো সামনে যে-ই এমন ইনিংস খেলবে চেষ্টা করবে বড় ইনিংস খেলার।’