NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অ্যাথলেটিক্সে আরেকটি সুখবর


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০২:১৭ এএম

>
অ্যাথলেটিক্সে আরেকটি সুখবর

বাংলাদেশে অ্যাথলেটিক্সে দারুণ সময় যাচ্ছে। ট্র্যাক ও ট্র্যাকের বাইরে সুখবর আসছে প্রতিনিয়ত। সর্বশেষ সুসংবাদ সাউথ এশিয়ান  অ্যাথলেটিক্স ফেডারেশেনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)।

২৮ ফেব্রুয়ারি মালদ্বীপের মালেতে সাফ মিটিং ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ও মিটিং এ অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক  আব্দুর রকিব (মন্টু) ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান যোগদান করেন। সেই নির্বাচনে  সাউথ এশিয়ান  এ্যাথলেটিক্স ফেডারেশেনের নির্বাচনে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারন সম্পাদক কোষাধ্যক্ষ হিসেবে  নির্বাচিত হন। এই পদে ইতিপূর্বে ১৯৯৭ সনে ৪ বছরের জন্য ( ১৯৯৭ - ২০০১ ) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন ফারুকুল ইসলাম। যিনি এখন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি।  

গতকাল রাতে দেশে ফিরে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কে আব্দুর রকিব মন্টু বলেন, ' এটা বাংলাদেশ অ্যাথলেটিক্সের অর্জন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের অ্যাথলেটিক্সকে আন্তর্জাতিক অঙ্গনে সুন্দর অবস্থানে নিয়ে যেতে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সবার সহযোগিতা চাই। '