NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ফের বাঙালি পরিচালকের হাত ধরে বড় পর্দায় অমিতাভ বচ্চন


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ০৪:০৪ এএম

>
ফের বাঙালি পরিচালকের হাত ধরে বড় পর্দায় অমিতাভ বচ্চন

বাঙালি পরিচালক ঋভু দাশগুপ্তের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। বলিউডের ‘শাহেনশা’ নিজেই সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। ছবির নাম ‘সেকশন ৮৪’। 

বুধবার (১ মার্চ) বিকেলে তিনি এ খবর জানান। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন বিগ বি। 

বিগ বি’র বক্তব্য, ‘আবারও সৃষ্টিশীল মানুষটির সঙ্গে কাজ। আবারও নতুন কোনো দিক উন্মোচন। খুব ভালো লাগছে। একই সঙ্গে উত্তেজনাও অনুভব করছি। এই ধরনের ছবি প্রতি বার আমায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়।’ 

২০১৬ সালে ঋভুর সঙ্গে অমিতাভের বড় পর্দায় প্রথম কাজ ‘তিন’। এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতাকেও নিয়েছিলেন পরিচালক। তার মধ্যে টোটা রায়চৌধুরী অন্যতম। তার আগে ২০১৪ সালে এই জুটি সিরিজ ‘যুদ্ধ’-তে কাজ করেছিলেন। 

‘শাহেনশা’র সঙ্গে আবারও কাজ করতে পেরে খুশি ঋভুও। তিনি জানিয়েছেন, বচ্চন স্যারকে পরিচালনার জন্য সবাই মুখিয়ে থাকেন। বারবার সেই সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি শুটিং শুরুর জন্য মুখিয়ে আছেন।