NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ৬ ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৫:২৯ এএম

>
হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ৬ ক্রিকেটার

দ্য হান্ড্রেডের এবারের আসরের ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। যেখানে সাকিব আল হাসানের সঙ্গে আছেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং সৌম্য সরকার।

সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। এই ক্যাটাগরিতে রয়েছেন কাইরন পোলার্ড, মিচেল স্টার্করা। বাংলাদেশের বাকি ৫ ক্রিকেটারের মধ্যে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড।

এ ছাড়া আফিফের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড। এদিকে কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি নাসুম, তাসকিন এবং সৌম্যর। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মাঝে রয়েছেন জাহানারা আলম। দ্য হান্ড্রেডের তৃতীয় আসরের জন্য নিবন্ধন করেছেন ২৮ দেশের মোট ৮৮১ জন ক্রিকেটার।

আগামী ১ আগষ্ট ট্রেন্ট রকেটস এবং সাউদার্ন ব্রেভের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দ্য হান্ড্রেড। টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। যা স্কাই স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ড্রাফটের আগে ছেলে ও মেয়ে মিলে দলগুলো মোট ১১৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে।