NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

ছয় উপজেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৪৭ এএম

>
ছয় উপজেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

দেশের ছয়টি উপজেলায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

উপজেলাগুলো হলো- কুমিল্লার লালমাই, চট্টগ্রামের বোয়ালখালী, পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি, নরসিংদীর রায়পুরা ও বরগুনার আমতলী।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, এই ছয় উপজেলায় পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম, বিজিবির মোবাইল টিম, রিজার্ভ বিজিবি এবং র‌্যাবের টিম মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এই ছয় উপজেলায় ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চিঠিতে ইসি জানায়, সাধারণ ভোটকেন্দ্রে ৩ জন অস্ত্রসহ এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ৪ জন অস্ত্রসহ পুলিশ মোতায়েন করা হবে। সাধারণ ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে অঙ্গীভূত আনসার পিসি অস্ত্রসহ ১ জন অঙ্গীভূত আনসার এপিসি ১ জন, অঙ্গীভূত আনসার সদস্য ১০ জন এবং ১ জন গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। ইসির তথ্যানুযায়ী সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন মোতায়েন থাকবে।

ইসি আরও জানায়, প্রত্যেক উপজেলায় পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সমন্বয়ের মোবাইল টিম থাকবে ৪টি, বিজিবির মোবাইল টিম থাকবে ২ প্লাটুন, রিজার্ভ বিজিবি থাকবে ১ প্লাটুন এবং র‌্যাবের টিম থাকবে ছয়টি। রিটার্নিং কর্মকর্তার অনুরোধে অথবা স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার-ভিডিপি এবং মোবাইল ও স্টাইকিং ফোর্স সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হবে। তবে ভোটগ্রহণ দিনের আগে কমিশনকে অবহিত করতে হবে। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে হবে।