NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘ফিফা দ্য বেস্ট’ জিততে চলেছেন মেসি, তথ্য ফাঁস!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৬ পিএম

>
‘ফিফা দ্য বেস্ট’ জিততে চলেছেন মেসি, তথ্য ফাঁস!

এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমা। চলতি মাসের শুরুর দিকে মনোনীতদের নাম ঘোষণা করেছিল ফিফা। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে অনুষ্ঠিত হবে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান। বাংলাদেশ সময় দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস দেওয়া শুরু হবে রাত আটটায়। 

কে হচ্ছেন এবারের বর্ষসেরা? এ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। তবে এর আগেই বোমা ফাটিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার। তিনি জানিয়েছেন, এবার এই পুরস্কার জিততে চলেছেন পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসি। এমনটি হলে ২০১৯ সালের পর আবারও এই পুরস্কার জিততে চলেছেন তিনি। 

কাতারে বহুল প্রতিক্ষীত স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন মেসি। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন আসরের গোল্ডেন বল। এছাড়া মেসি জাদুতেই ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, মূলত এসব কারণে ফিফা দ্য বেস্ট জিতবেন ফুটবল জাদুকর।