NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত
Logo
logo

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০৭ এএম

>
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের নামে যুব গেমসের এ আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩।’ এবারের গেমসে আন্তঃউপজেলা, জেলা ও বিভাগ বা জাতীয়-এই তিন স্তরে পরিচালিত হচ্ছে। গত ২-১০ জানুয়ারি প্রথম পর্বে আন্তঃউপজেলা ও ১৬-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে আন্তঃজেলা পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ৮টি বিভাগ থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক করে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কো-চেয়ারম্যান হিসেবে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং বিওএ সভাপতি ও সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এছাড়াও গেমস আয়োজনে রয়েছে স্টিয়ারিং কমিটি এবং ১৩টি উপ-কমিটি। গেমসের চূড়ান্ত পর্ব উপলক্ষে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য মশাল র‍্যালি শুরু হয়। র‍্যালির আগে মশাল প্রজ্জ্বালন করেন বিওএ সভাপতি ও সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। টুঙ্গিপাড়া থেকে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে মশাল বিওএ ভবনে আসে। বিওএ ভবনে আনুষ্ঠানিকভাবে মশাল গ্রহণ করেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এরপর মশালটি ঢাকা আবাহনী লিমিটেড ক্লাব প্রাঙ্গণে নেওয়া হয়। আবাহনী মাঠ থেকে মশাল নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসের স্টোর রুমে। সেখান থেকে মশালটি উদ্বোধনী অনুষ্ঠানস্থল বনানী আর্মি স্টেডিয়ামে আনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বালন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও ১৩তম এসএ গেমস ২০১৯ এ স্বর্ণপদকজয়ী কারাতেকা মারজান আক্তার। গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের পক্ষে শপথ বাক্য পাঠ করবেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। বিচারকদের পক্ষে শপথ বাক্য পাঠ করবেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।