NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সাফে জেতা ট্রফি বর্ন্যাতদের জন্য নিলামে তুলবেন রিপা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

>
সাফে জেতা ট্রফি বর্ন্যাতদের জন্য নিলামে তুলবেন রিপা

সিলেট অঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশের দাঁড়াতে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার কক্সবাজারের উখিয়ার কন্যা শাহেদা আক্তার রিপা নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত অর্জিত সবচেয়ে সেরা ট্রফিটা নিলামে তুলতে যাচ্ছেন।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিপা তার নিজস্ব ফেসবুক পাতায় লিখেছেন, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে সেরা গোলদাতা হিসেবে পাওয়া ট্রফি নিলামে তুলে অর্জিত অর্থ বন্যার্তদের জন্য ব্যয় করতে চান তিনি।

স্ট্যাটাসে রিপা লিখেন, ‘সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের জন্য। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকত পারবো।’

এই মূহুর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল সবার সহযোগিতা উল্লেখ করে রিপা আরো লিখেন, ‘আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি তাহলে আপনাদের সবার প্রতি চির কৃতজ্ঞ থাকব।’

অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ওই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের ট্রফিটাও অর্জন করেছিলেন রিপা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অধ্যয়নরত রিপার সেই ট্রফিগুলো বর্তমানে সংরক্ষিত আছে নিজের জন্মস্থান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাড়িতে। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রিপা জানান, এটি তার ও নিজের বড় ভাইয়ের উদ্যোগ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উখিয়ার সেই বাড়ীতে অবস্থান করা রিপার বড় ভাই ফারুক হোসেন বলেন, ‘রিপার ট্রফিটি বাড়ির শো-কেসে রাখা আছে। আমার বোন মানবিক এই উদ্যোগ নিয়েছে, এবং সে আমাকে বলেছে তার পাশে থাকার জন্য। ভাই হিসেবে আমি তার জন্য গর্ববোধ করছি। আশা করছি মানুষ তার আহবানে সাড়া দিয়ে ট্রফিটা কিনে নিবে এবং সে বর্ন্যাতদের পাশে থাকার সুযোগ পাবে।’

ঘণ্টা পার হওয়ার আগেই রিপার সেই স্ট্যাটাসে তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই মন্তব্য করেছেন।

স্ট্যাটাসের কমেন্টে মোজাম্মেল হক নামে এক মন্তব্যকারী রিপাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদের চেয়ে আরো বেশি কিছু পাওয়ার যোগ্য তুমি। অনেক সুন্দর একটি উদ্যোগ। আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূর্ণতা দান করুক। আমীন।’

গত বছরের ২২ ডিসেম্বর ঢাকায় ফাইনালে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

স্মরণীয় সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ নারী টুর্নামেন্টে সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড় হিসেবে দুটি ট্রফি তুলে দেন উখিয়ার মেয়ে শাহেদা আক্তার রিপার হাতে।