NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ওয়েলসের ডাগআউটে বিশ্বকাপে থাকছেন না গিগস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

>
ওয়েলসের ডাগআউটে বিশ্বকাপে থাকছেন না গিগস

ওয়েলস জাতীয় দলের কোচ হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রায়ান গিগস। প্রাক্তন বান্ধবী ও বোনকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী ৮ আগস্ট বিচারকার্য শুরু হবে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে। কাঠগড়ায় দাঁড়ানোর আগে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

নারী নির্যাতনের অভিযোগ ওঠার পর ২০২০ সালের নভেম্বর থেকে ছুটিতে ছিলেন গিগস। গত বছর নভেম্বরে অস্থায়ীভাবে চাকরি ছাড়েন। রবার্ট পেজের অধীনে ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস।

 

গত কয়েক মাস ধরেই গিগসের পদত্যাগের গুঞ্জন জোরালো হচ্ছিল। দল বিশ্বকাপে ওঠার পর তাদের প্রস্তুতিতে এই গুঞ্জন যেন ব্যাঘাত না ঘটায়, সেজন্য স্পষ্ট করে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলার।

গিগস বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমি ওয়েলস জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল সম্মানের ও দারুণ প্রাপ্তি। কিন্তু এটা নিশ্চিত করা উচিত যে ওয়েলস এফএ, কোচিং স্টাফ ও খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য স্পষ্টতা, নিশ্চয়তার সঙ্গে ও প্রধান কোচকে নিয়ে গুঞ্জন ছাড়াই প্রস্তুতি নিচ্ছে।’