NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিমানের টয়লেটের আয়নার পেছন থেকে ৪০ সোনার বার উদ্ধার


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫২ পিএম

>
বিমানের টয়লেটের আয়নার পেছন থেকে ৪০ সোনার বার উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা যায়।
 
কাস্টমস জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি চালানো হয়। মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটটির টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

এসব সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।