NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

প্রস্তুতি ম্যাচে শান্তর দলকে হারল তামিমের দল


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৪ পিএম

>
প্রস্তুতি ম্যাচে শান্তর দলকে হারল তামিমের দল

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের নীল দল এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন সবুজ দল। প্রথমে টসে জিতে আগে ব্যাট করে নীল দল। ৪২.৪ ওভারে ২০৫ রানে অলআউট হয় তামিমের নীল দল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ইয়াসির রাব্বি। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নাজমুল শান্তর দল। কোনো রান না করেই ফেরেন তৌহিদ হ্রদয়। মাহমুদউল্লাহ রিয়াদ ৭ এবং নুরুল হাসান সোহান করেন ৫ রান। সর্বোচ্চ ২৭ রান করেছেন অধিনায়ক শান্ত। এছাড়া ১৮ রান করেন মাহমুদুল হাসান জয়। দুই অঙ্ক স্পর্শ করেন আরও দুই ব্যাটার- রিশাদ হোসেন (১১) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (১১)।  

দলীয় ১০১ রানেই সবকটি উইকেট হারায় সবুজ দল। ফলে ১০৪ রানের বড় জয় পায় নীল দল। নীল দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।

প্রথমে ব্যাট করতে নেমে নীল দলের শুরুটা তেমন ভালো হয়নি। ৮ বলে ২ রান করে হাসান মাহমুদের বলে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল। ১৪ বলে ৮ রান করে ফেরেন জাকির হাসান। দারুণ খেলতে থাকা লিটন দাস ফিরেছেন ৩৬ রান করে। মুশফিকুর রহিম করেছেন ৬ রান। 

বড় রান পাননি আফিফ হোসেনও, ফিরেছেন ১৭ রান করে। ইয়াসির রাব্বিরর করেন ৫৮ বলে ১১ চারে ৬১ রান। তাকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ (১৯) ও আমিনুল ইসলাম বিপ্লব (২৮)।

সংক্ষিপ্ত স্কোরঃ

নীল দল- ২০৫/১০ (৪২.৪), তামিম ২, লিটন ৩৬, জাকির ৮, মুশফিক ৬, আফিফ ১৭, রাব্বি ৬১, মিরাজ ১৯, নাসুম ০, বিপ্লব ২৮, রাজা ৩, এবাদত ৮*; তানভীর ৫-০-৩৩-১, রিশাদ ৯-০-৩৪-২, হাসান ৫.৪-০-২০-৩, তাইজুল ৯-১-২৩-৪

গ্রিন দল- ১০১/১০ (২১.৩), শান্ত ২৭, জয় ১৮, মাহমুদউল্লাহ ৭, হৃদয় ০, নুরুল ৫, তাইজুল ৮, রিশাদ ১১, মৃত্যুঞ্জয় ১১, শরিফুল ৩, তানভীর ০*, হাসান ১; রাজা ৪-০-২৪-১, নাসুম ২-০-৩-২, এবাদত ৫-০-৩৭-৪, মিরাজ ৬.৩-২-১৬-৩