NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৭ পিএম

>
অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন

জল্পনা ছিল আগেই, সেটি সত্যি হলো। বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। আজ বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মুমিনুল হক টেস্ট অধিনায়কত্ব করতে চান না বলে জানানোর পর থেকে আলোচনায় নতুন টেস্ট অধিনায়ক। যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল সাকিবের নাম। তাকেই দায়িত্ব দিয়েছে বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। 

২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়াতে হুট করেই টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার নেতৃত্বে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এই সময়ে মুমিনুল ব্যাট হাতেও ছিলেন নিজের ছায়া হয়ে।

শ্রীলঙ্কা সিরিজের পরই তার ব্যাপারে জোর সমালোচনা শুরু হয়। যার অবসান ঘটালেন মুমিনুল নিজেই। গত ৩১ মে বিসিবি সভাপতিকে তিনি জানিয়ে দেন অধিনায়কত্ব আর করতে চান না। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নতুন অধিনায়কের পথে হাঁটল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। ওই মেয়াদে ২০১১ সাল পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেন একটিতে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালে নিষেধাজ্ঞায় পড়ার আগ পর্যন্ত নেতৃত্ব দেন ৫ টেস্টে। যেখানে দল জয় পায় দুই ম্যাচে। সব মিলিয়ে আগের দুই মেয়াদে ১৪ টেস্টে ১১ হারের বিপিরীতে ৩ জয় সাকিবের।

তৃতীয় মেয়াদে সাকিব টেস্টে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।