NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাহাস চলার মধ্যেই রাশিয়া যাচ্ছেন ওয়াং ই


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪২ এএম

>
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাহাস চলার মধ্যেই রাশিয়া যাচ্ছেন ওয়াং ই

বেলুনকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক বাহাসের মধ্যেই রাশিয়া যাচ্ছেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক ওয়াং ই। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সচিব ও মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কবে মস্কো আসছেন ওয়াং ই— সে সম্পর্কিত নির্দিষ্ট কোনো তারিখ জানাননি পেসকভ। তবে ধারণা করা হচ্ছে— শিগগিরই হবে এই সফর।

ঠিক কোন ইস্যুতে মস্কো সফরে যাচ্ছেন ওয়াং ই, সেসম্পর্কেও ভেঙে কিছু বলেননি ক্রেমলিনের প্রেস সচিব। সোমবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের (ভ্লাদিমির পুতিন) সঙ্গে তিনি বৈঠক করবেন। স্পষ্ট ও বিস্তৃত বিভিন্ন ইস্যুতে উভয়ের মধ্যে দীর্ঘ সংলাপ হবে বলে আশা করা হচ্ছে।’

তবে কূটনৈতিক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানের অবসান এবং দুই দেশের মধ্যকার বিভিন্ন সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে চীনের বিভিন্ন পরিকল্পনা নিয়েই আলোচনা হবে পুতিন ও ওয়াং ই’র মধ্যে।

ইউক্রেন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুরু থেকেই পুতিনের পাশে আছেন। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ বাঁধার পর থেকে রাশিয়াকে বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

কিন্তু তা যে পুরোপুরি সফল হয়নি, তার প্রধান কারণ— চীন সবসময় রাশিয়ার পাশে ছিল।

গত সপ্তাহে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে চীন বরাবরই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে যাবতীয় সংকট মোকাবিলার পক্ষপাতী।