NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৬ এএম

>
রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ

ডাচ সরকার বলেছে, তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ এবং হেগে রুশ দূতাবাসে রাশিয়ান কূটনীতিকদের সংখ্যাও সীমিত করবে। রোববার এক বিবৃতিতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘রাশিয়া কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তা করতে দিতে পারি না এবং দেবও না।’

ওপকে হোয়েকস্ট্রা বলেন, একই সময়ে রাশিয়া ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই কূটনীতিকরা সেন্ট পিটার্সবার্গের কনস্যুলেট অথবা মস্কোর দূতাবাসে কাজ করবেন।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা নেদারল্যান্ডসের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেবে বলে রুশ বার্তা সংস্থা আরআইএর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ডাচ সরকার বলেছে, তারা হেগের রাশিয়ান দূতাবাসে কূটনীতিকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে মস্কোর ডাচ দূতাবাসের কূটনীতিকদের সংখ্যার সাথে তা মিলে যায়।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে বলা হয়েছে, ‘সুতরাং কিছু কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে।’

ডাচ সরকার আমস্টারডামে রাশিয়ার বাণিজ্য অফিসকে মঙ্গলবারের মধ্যে বন্ধ করারও নির্দেশ দিয়েছে।