NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

কানাডার ক্যালগেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন দিনব্যাপী অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ১০:৫০ এএম

কানাডার ক্যালগেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন দিনব্যাপী অনুষ্ঠান

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি বহু সংস্কৃতির দেশ কানাডায় একুশের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠান মালার আয়োজন করেছে। 

তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে প্রথমদিন ১৯ ফেব্রুয়ারি রয়েছে ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক একটি কৃৎকলা প্রদর্শনী।

দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বিকাল তিনটায় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকাল পাঁচটায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা সাতটায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রওশন জামিল, আনোয়ার হোসেন, রাজ্জাক-সুচন্দা অভিনীত "জীবন থেকে নেয়া"। 

 

রাত ১২ টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথম বারের মত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে একুশের কবিতার সাথে নৃত্য পরিবেশন করবে ক্যালগেরির স্বনামখ্যাত নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গ' এর নাট্যকর্মী মৌ ইসলাম।

অনুষ্ঠান মালার তৃতীয় দিনে একুশে ফেব্রুয়ারি বিকালে পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠান মালা সমাপ্ত হবে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র সভাপতি কয়েস চৌধুরী জানান, একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া ৭১' বছর আগের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। আমাদের নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের এই অহংকার জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।