NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

‘‌শর্তসাপেক্ষে’ ভারতীয় ছবি আমদানিতে সম্মত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:০১ এএম

‘‌শর্তসাপেক্ষে’ ভারতীয় ছবি আমদানিতে সম্মত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ

ঢাকা: শর্ত সাপেক্ষে দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। 

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন তারা।

পরে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয়ে তিনি আলাপ করবেন। আপনারা সবাই একমত হয়ে নির্দিষ্ট পরিমাণ কিছু শর্তসাপেক্ষে ভারতীয় হিন্দি ছবি আমদানির ব্যাপারে একমত হয়েছেন। অতীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবি করা হয়েছিল ভারতীয় হিন্দি ছবি আমদানি করার জন্য৷ এটা আমি বারবার বলে এসেছি যে, সব সমিতি যদি একমত হয় (তাহলে বাস্তবায়ন সম্ভব), না হলে সেক্ষেত্রে আমরা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারব না।

 

মন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল পরে শিল্পী সমিতি আপত্তি জানিয়েছিল। অনেক শিল্পীরাও আপত্তি জানিয়েছিল। সবাই একমত হলে পরে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারব বলে সেটি বলেছিলাম। আপনারা একমত হয়েছেন, সবাই স্বাক্ষর করেছেন। একমত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। 

হাছান মাহমুদ বলেন, আমরা আপনাদের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ নেব। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে। আমি ইতোমধ্যে বলেছি, আপনারা যে আজ আসবেন সেটিও তাকে জানিয়েছিলাম। আমরা এখন কার্যকর পদক্ষেপ নিতে পারব।