NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

‘গেরুয়া’ নিয়ে বিতর্কের জবাবে বিবেকানন্দকে টানলেন অরিজিৎ


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ এএম

>
‘গেরুয়া’ নিয়ে বিতর্কের জবাবে বিবেকানন্দকে টানলেন অরিজিৎ

কলকাতার ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় কনসার্টের। নেপথ্য কারণ অরিজিৎ সিংয়ের গেরুয়া গান। গত ১৫ ডিসেম্বরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তার কাছে গান শোনানোর আবদার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবদার রেখেওছিলেন তারকা গায়ক।

সেবার গানটি গাওয়ার আগে মজার ছলেই অরিজিৎ বলেছিলেন, একটা গান গেয়ে দিলেই ল্যাটা চুকে যাবে। সাত পাঁচ না ভেবেই শিল্পী গেয়ে ওঠেন ‘রং দে তু মহে গেরুয়া’। ব্যাস শুরু বিতর্ক।

যদিও কলকাতা কনসার্টের তারিখের বদল হয়নি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) নির্ধারিত দিনেই কলকাতায় গাইতে এলেন অরিজিৎ। এমনিতেই নির্বিবাদী তিনি। তবু শনিবার সন্ধ্যায় অ্যাকোয়াটিকার মঞ্চে গেয়ে উঠলেন ‘গেরুয়া’। এরপর গত দুই মাস ধরে চলা বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।

মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ বলেন, আরে এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হলো। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তাহলে কি এত বিতর্ক হত?

এদিন কলকাতার কনসার্টে গেরুয়া ছাড়াও মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের একাধিক গান গান অরিজিৎ। শো দেখতে হাজির ছিলেন তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি ও তার দেবরাজ চক্রবর্তী। এছাড়াও ছিলেন রূপম ইসলাম। মঞ্চ থেকে নেমে রুপম ইসলামের কাছে যান অরিজিৎ। দুজনে একসঙ্গে ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ডুয়েট গান।