NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

খুলে দেওয়া হলো মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ এএম

>
খুলে দেওয়া হলো মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশন

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ‘উত্তরা সেন্টার’ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এ নিয়ে চারটি স্টেশন খুলে দেওয়া হলো। এটি উত্তরা উত্তর ও দক্ষিণ স্টেশনের মাঝের স্টেশন। এই স্টেশন চালুর ফলে উত্তরা ১৮, ১৬ ও ১৫ সেক্টর এলাকার যাত্রীরা মেট্রোরেলে অনায়াসে যাতায়াত করতে পারবেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় স্টেশনটি। আগামী মার্চ মাসের মধ্যে আগারগাঁও পর্যন্ত বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। মেট্রোরেলের গুরুত্বপূর্ণ মিরপুর-১০ স্টেশন আগামী ১ মার্চ চালু হওয়ার কথা রয়েছে।

আগারগাঁও থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ৫০ টাকা। উত্তরা উত্তর ও পল্লবী স্টেশন থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ২০ টাকা।

২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে শুধু উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে এই মেট্রো ট্রেন চলাচল করতো। এরপর গত ২৫ জানুয়ারি মিরপুরের পল্লবী স্টেশনটি খুলে দেওয়া হয়। অবশেষে আজ উত্তরা সেন্টার স্টেশনটি খুলে দেওয়া হলো। মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি চারটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

বর্তমানে মেট্রোরেল চলছে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।